|
গুগল ওয়েব টুলকিট হয়ে গিয়েছে ওপেনসোর্স |
|
Written by Ishtiaque Ahmed
|
|
বৃহস্পতিবার, 14 ডিসেম্বার 2006 |
|
গত ১২ই ডিসেম্বর , মঙ্গলবার গুগল তার Google Web Toolkit প্রোডাক্টটির সোর্সকোড উন্মুক্ত করে দিয়েছে Apache 2.0 লাইসেন্সের আওতায় । এর ওপেনসোর্স ভার্সনটি হল Google Web Toolkit 1.3 RC 1 । গুগল ওয়েব টুলকিট হচ্ছে জাভা সফটওয়্যার ডেভলপমেন্ট ফ্রেমওয়ার্ক যেটি গুগল ম্যাপ বা জিমেইলের মত এ্যাজাক্স ভিত্তিক এ্যাপরিকেশন সহজে তৈরীতে সহায়তা করে ।
আসুন আরো কিছু জানা যাক এর সম্পর্কেঃ আপনি আপনার এ্যাজাক্স এ্যপলিকেশন জাভায় ডেভলপ করার পর আপনার পছন্দের জাভা ডেভলপমেন্ট টুল (Eclipse, IntelliJ, JProfiler, JUnit) দিয়ে সেটিকে ডিবাগ করতে পারেন । তারপর আপনার এ্যাপলিকেশন যখন প্রোডাকশন রেডী হয়ে যাবে তখন গুগল ওয়েব টুলকিট কম্পাইলার আপনার জাভা এ্যাপলিকেশনটিকে ট্রান্সলেট করে ব্রাউজার-সহযোগী জাভা স্ক্রিপ্ট ওবং এইচটিএমএল প্রস্তুত করে দেবে । নিশ্চিত হতে পারবেন আপনার এ্যাপলিকেশনটি সব ব্রাউজারে ঠিক মত কাজ করবে কিনা । সাধারন লেখার ভূল বা এ্যারর কম্পাইলের সময় বের করে ফেলবে ।
তবে গুগল কেন এটির সোর্স কোড উন্মুক্ত করে দিল ? কারন বিশ্বে অনেক দক্ষ প্রোগ্রামার ছড়িয়ে ছিটিয়ে আছে । তারা এটিকে আরো উন্নত করে তুলতে পারে । ওপেনসোর্সের সুবিধাগুলোর মধ্যে এটি একটি । পুরো বিশ্বে এমন অনেক প্রোগ্রামার / ডেভলপার ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো বা একেকজন আরেকজন থেকে দক্ষ । ওপেনসোর্সের কারনে তারা এ সকল সফটওয়্যার উন্নয়নে যোগদান করতে পারে এবং সফটওয়্যার টিকে আরো উন্নত করে তুলতে পারে ।
এ বিষয় সম্বন্ধিত কিছূ লিন্কঃ
http://code.google.com/webtoolkit/
গুগল ব্লগ থেকে http://googlewebtoolkit.blogspot.com/2006/12/gwt-13-release-candidate-is-100-open_12.html ইশতিয়াক আহমেদ (ফয়সাল)
|