|
Eudora হচ্ছে একটি ইমেইল ক্লায়েন্ট । ইউডোরা হচ্ছে QUALCOMM Inc. এর একটি বানিজ্যিক প্রোডাক্ট । সম্প্রতি QUALCOMM ঘোষনা করেছে তারা তাদের ইমেইল প্রোগ্রাম Eudora এর সোর্স কোড উন্মুক্ত করে দেবে । অর্থাৎ এটি হয়ে পড়বে একটি ওপেনসোর্স এ্যাপলিকেশন ।তার জানিয়েছে ২০০৭ সালের প্রথম অর্ধাংশে ইউডোরা ই-মেইল ক্লায়েন্ট এর ওপেনসোর্স ভার্সন রিলিজ পাবে ।
QUALCOMM অক্টোবর ১১,০৬ইং তারিখে রিলিজ করল ইউডোরার সর্বশেষ বানিজ্যিক ভার্সন ৭.১ উইন্ডোজ এব্য ম্যাকের জন্য । ওপেনসোর্স ইউডোরা ভার্সনটি বের হবার আগ পর্যন্ত এটি পাওয়া যাবে । ইউডোরা কেন ওপেনসোর্স এ্যাপলিকেশনে রুপান্তরিত হতে যাচ্ছে ? ইউডোরা কে ওপেনসোর্সকরণের ফলে এটি কে আরো উন্নত করে তোলা সম্ভব হবে । যেটি ওপেনসোর্স এর একটি অসাধারণ বৈশিষ্ । কারন যেকোন ডেভলপার একটি ওপেনসোর্স এ্যাপলিকেশনের উন্নয়নে ভূমিকা রাখতে পারে । যেটি বানিজ্যিক এ্যাপলিকেশনের ক্ষেত্রে সেটির প্রস্তুকারক প্রতিষ্ ান ও তাদের প্রোগ্রামার দের মধ্যে সীমাবব্ধ থাকে । যার কারনেই ওপেনসোর্স এ্যাপলিকেশন গুলো এখন শীর্ষস্থানে আছে উদাহরন হিসেবে বলা যায় মোজিলা ফায়ারফক্স ব্রাউজার এবং ইমেইল ক্লায়েন্ট মোজিলা থান্ডারবার্ড । ইউডোরা কে ওপেনসোর্স করার ক্ষেত্রে সহয়তা করছে মোজিলা । মোজিলা এই সহায়তার জন্য কোন আর্থিক মূল্য দাবি করেনি । এই প্রজেক্টটির নাম হচ্ছে Penelope । ইউডোরার এই ওপেনসোর্স ভার্সনটি মোজিলা এবং থান্ডারবার্ডের ওপর ভিত্তিকরে তৈরী করা হবে । এ বিষয় সংক্রান্ত কিছু লিন্ক : http://www.desktoplinux.com/news/NS7305911803.html http://www.regdeveloper.co.uk/2006/10/12/eudora_thunderbird/ http://www.internetnews.com/dev-news/article.php/3637356 http://wiki.mozilla.org/Penelope http://www.qualcomm.com/ http://www.eudora.com/faq/ http://wiki.mozilla.org/Penelope ইশতিয়াক আহমেদ (ফয়সাল)
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
|