মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 

Ubuntu BD
spread_ap.gif

 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

OpenSuse 10.1 লিনাক্সে ব্যবহার করুন একুশে ইউনিজয় লেআ...
I need help for Ubuntu 8.10. I tried what Omi Bhai says. But it does...
ফায়ারফক্সকে আরও ব্যাবহার উপযোগি করা
@ নাসির Bhai, :D I a really impressed to read this topic...
GCC (GNU Compiler Collection)
Helpful topic for the novice.
কাজের যত মুক্ত সফটওয়্যার
Thanks মুনির হাসান k for his informative article...
উবুন্টু ইন্টারপিড আইবেক্স ৮.১০ ইনস্টলেশন পদ্...
উবুন্টু বা লিনাক্সে রুট ই&#-5330;.
উবুন্টু ৮.১০ তে অফলাইনে ওপেন অফিস ৩.০ ইন্সটল ক...
দারুন লিখেছেন...
GCC (GNU Compiler Collection)
the following command will generate an executable file \"new\". not ...

অঙ্কুরের নতুন লিনাক্স শ্রাবণী
Written by Ishtiaque Ahmed   
বৃহস্পতিবার, 24 আগস্ট 2006

সম্প্রতি বের হয়েছে অঙ্কুরের নতুন লিনাক্স  শ্রাবণী । যারা বাংলাদেশের ওপেনসোর্সের খবরাখবর রাখেন তাদের কাছে অঙ্কুর নামটি নতুন নয় । অঙ্কুর বাংলাদেশের  GNU লিনাক্সের উন্নয়নকারী একটি সংগ ন । অঙ্কুরের পূর্ববর্তী লিনাক্সটি ছিল " অঙ্কুর লাইভ সিডি ( কুয়াশা ) " । যেটি ছিল Knoppix এর উপর ভিত্তি  করে যা লিনাক্সএশিয়া ২০০৬ এ বেস্ট ডট অর্গ (.ORG) মেলা প্রজেক্টের স্বীকৃতি পেয়েছিল ।

 

লাইভ সিডির মাধ্যমে লিনাক্সে হার্ডডিস্কে ইনস্টল না করে বা সিস্টেমের কোন পরিবর্তন না ঘটিয়ে লিনাক্স ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যায় । তবে স্থায়ীভাবে ইনস্টল করে ব্যবহার করার মজাই আলাদা ।

অঙ্কুরের নতুন লিনাক্স শ্রাবণী তৈরী করা হয়েছে জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন উবুন্টুর সাম্প্রতিক সংস্করন ডেপারড্রেক এর উপর ভিত্তি করে ফলে । এটি লাইভ সিডি হিসেবে ব্যবহার করার পাশাপাশি স্থায়ীভাবে ইন্সটল করা যাবে ।

এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন যেহেতু এটি উবুন্টুর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে তবে এর বিশেষত্ব কি ?

১. কাস্টোমাইজ ইনস্টলার যা সাধারণ টেক্সট ইনস্টলার থেকে কম ইনপুট নেবে , বাংলাদেশ ,GMT সময় , বাংলাভাষা এগুলো ডিফল্ট হিসেবেই থাকবে আপনাকে কিছু পরিবর্তন করতে হবেনা ।
২. ইনস্টলেশনের পর এটি বাংলা লোকেল এ বুট হবে ।
৩. কিছু প্রয়োজনীয় সফটওয়্যার যেমন inkscape, scribus,fontforge, real player, vlc player, gparted, gnome-ppp, d4x, poedit,mplayer, midnight commander ইত্যাদি দেয়া আছে ।
৪. এতে আছে অডিও ভিডিও চালানোর কিছু জনপ্রিয় প্লেয়ার এবং কিছু প্রয়োজনীয় কোডেক যা উবুন্টুতে প্রাথমিকভাবে থাকেনা যা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হয়, আমরা গান শুনতে বা ছবি দেখতে পচ্ছন্দ করি কিন্তু সবার পক্ষে ইন্টারনেট হতে ডাউনলোড করা হয়তোবা সম্ভব নয় তাই এ ব্যবস্থা ।

৫. কিছু আপডেটেড প্যাকেজ যা উবুন্টু বের হবার পরবর্তীতে জুলাই মাসে বের হয়েছে
আর যতদূর জানাগেছে এর কোডনেম শ্রাবণী দেয়া হয়েছে কারন এর সম্পূর্ন ডেভলপমেন্টের কাজ সম্পন্ন করা হয়েছে শ্রাবন মাসে ।

Distro Builder: Khandakar Mujahidul Islam Suzan

Distro Tester: Mahay Alam Khan

Overall Monitoring: Jamil Ahmed

আরো জানতে ভিজিট করুন http://www.bengalinux.org এ

আর সিডিটি ডাউনলোড করতে পারেন এখান থেকে

http://sourceforge.net/project/showfiles.php?group_id=43331&package_id=

200467&release_id=438957

এটি সম্পূর্ন বিনামূল্যে ডাউনলোড করা যাবে ডাউনলোড করা ৬৯২ মেগাবাইটের ISO ফাইলটি  সিডি রাইট করার এ্যাপ্লিকেশন দিয়ে সিডিতে রাইট
করে সিডি থেকে কম্পিউটার বুট করলে ইনস্টলেশন মেনু পাওয়া যাবে একবার ইনস্টল হয়ে গেলে ইউজারনেম: ankur এবং পাসওয়ার্ড : ankur দিয়ে
লগ-ইন করে স্বাভাবিক ভাবে ডেক্সটপে কাজ করা যাবে

এখানে কিছু স্ক্রিনশট দেখুন :

 

 

Hi resulation : http://static.flickr.com/74/223584857_501072f605_o_d.jpg

 

 

Hi resulstion : http://static.flickr.com/83/223584858_e760ac3c91_o_d.jpg

 

ইশতিয়াক আহমেদ (ফয়সাল)

This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it

 

মন্তব্যগুলো (3) add feed
অন্কুর
লিখেছেন foisal on September 5, 2006

আমাদের বাঙ্গালীরা যারা উবুন্টু ব্যবহারে আগ্রহী তাদের মূল উবুন্টু থেকে শ্রাবণী ই ব্যবহার করা উত্তম কারন লেখাটা পড়েই বুঝেছেন নিঃশ্চয় images/smiley.gif
ইশতিয়াক আহমেদ [ফয়সাল]

বাংলায় লিনাক্স ও এর প্রসার
লিখেছেন সুহৃদ সরকা on September 10, 2006

বাংলায় লিনাক্স প্রকাশ করার জন্য অঙ্কুর অনেক দিন থেকেই কাজ করে যাচ্ছে। তবে সমস্যা হলো এ বিষয়টি বৃহত্তর জনগণের কাছে অজানা রয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত বাংলা লিনাক্সের বিষয়ে বাংলাবাষী - বিশেষ করে গ্রামের - কম্পিউটার ব্যবহারকারীদের জানানো। লিনাক্সের প্রসারে আরেকটি পদক্ষেপ খুবই জরূরী। এটি হলো ডকুমেন্টেশন সরল বাংলায় করা। আমার ইচ্ছে আছে বাংলা লিনাক্সকে জনপ্রিয় করার জন্য একটি প্রকল্প হাতে নেয়ার। এতে বাংলা রিনাক্স ডিস্ট্রিবিউশন বিনামূল্যে বিতরণ ও সেইসাথে এটি চালানোর জন্য প্রতিটি উপজেলা স্তরে অন্তত একজন দক্ষ কর্মী তৈরি করা। এর ফলে সেই ব্যক্তি ওই এলাকায় লিনাক্স ব্যবহারের জন্য অন্যদের সহযোগিতা করতে পারবেন। এছাড়া লিনাক্সের উপর কিছু সরল ডকুমেন্টেশন তৈরি করাও জরূরী। এই প্রকল্পে কাজ করতে আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
- সুহৃদ সরকার

Re: বাংলায় লিনাক্স ও এর প্রসার
লিখেছেন ইশতিয়াক আহ on September 10, 2006

এই ব্যাপারে বিডিলাগ [ http://groups.yahoo.com/group/bdlug/ ] গ্রুপে আলোচনা করতে পারেন

- ইশতিয়াক আহমেদ [ফয়সাল]

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley bold italicize underline url
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts